প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১১:২৭ (বুধবার)
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ সুনামগঞ্জ জেলার সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জে ঝটিকা মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি লিখন আহমদ ও শামসুল আবেদনী রাজনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী অংশ নেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নির্দেশনায় এ মিছিল বের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীদের এমন ঝটিকা কর্মসূচি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।