প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৭:৩৪ (রবিবার)
সিলেটে গাঁজাসহ সিএনজি অটোরিকশা জব্দ, আটক যুবক

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এ সময় মোহন বাগচি (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার( ৩০ অক্টোবর)  রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন মারকাজ পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন দক্ষিণ সুরমা থানার এসআই মো. মামুনুর রশীদ মামুন। এ সময় সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা থেকে ১ কেজি গাঁজাসহ মোহন বাগচিকে আটক করা হয়।

আটক মোহন বাগচি (৩৬) সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার বুরজান চা-কারখানা মাঝলাইনের বাসিন্দা। তাঁর পিতার নাম করুণা মোহন বাগচি।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলারুজু করা হয়েছে।

পুলিশ জানায়, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।