ছবি: সংগৃহীত
জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কালাই-বগুড়া আঞ্চলিক মহা সড়কের পৌরসভার সড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আপলা পাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৫৭) এবং এনামুল হক (৫৫)।
আহত ব্যক্তি হলেন একই গ্রামের সোহরাব হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় জয়পুরহাট অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে গুরুতর আহত এনামুল হক নামে অপর একজন মারা যান। শরীর থেকে তার পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইমায়েদুল জাহেদী দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকচালক ও হেলপার পলাতক আছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.