ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অ্যাসোসিয়েশনের (টিএইচসিএ) ২০২৬-২০২৮ মেয়াদের ৬৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সাবেক স্পিকার ও কাউন্সিলর মিজান চৌধুরী।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সফর উদ্দিন, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলুর রহমান, জাকির হোসেইন, শাহ মো. বদরুজ্জামান, মো. নুরুল আলম, লিটন আহমদ, রুহেনা বেগম, সৈয়দ জাহিদ হাসান, দেলোওয়ার হোসেইন, জবরুল হোসেইন, মো. আশরাফুল আলম ও তোফায়েল আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আশরাফ উজ-জামান এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজু মিয়া, মো. মাজেদ আহমদ, ফাওজিয়া আফরোজ, আব্দুল কাদির, রোকশানা পারভীন, কানিজ ফাহিমা হলি ও হাফিজ আসাদুজ্জামান।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মুখলিছ খান এবং সহ-কোষাধ্যক্ষ হেলাল আহমদ। সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাত্তার ও সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেহা বেগম। প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি সোহেল আহমদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রেস অ্যান্ড মিডিয়া সেক্রেটারি রাহেলা রহমান।
এ ছাড়া ইনভাইটেশন সেক্রেটারি আহমেদ মিয়া, অ্যাসিস্ট্যান্ট ইনভাইটেশন সেক্রেটারি মো. রাহুল চৌধুরী, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন, সহ-দপ্তর সম্পাদক ফাহিম আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রুমানা আজাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. জামাল আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক ফাতিমা আক্তার কান্তা, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিসবাহ উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিমন আহমদ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলাইমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক আলেয়া বেগম, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক দিলদার হোসাইন, স্বাস্থ্য সম্পাদক ফাতেমা বেগম এবং সহ-স্বাস্থ্য সম্পাদক এইচ এম তারেক আহমদ খান নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আনোয়ারা বেগম, সৈয়দ এ মোস্তফা, মো. আব্দুল হামিদ নাসের, সায়েরা বেগম, বশির আহমদ চৌধুরী, আমিনুল হক, সোহায়েল আহমদ, মেহদী মঈন খান, জায়েদ হাসান রাজিব, মো. মতিউর রহমান মিজান, মো. সুবেল আহমদ, সোহেল আহমদ, ইকবাল রউফ চৌধুরী, শিহাবুল ইসলাম অনিক, মো. আতিক রহমান, তেরা খাতুন, মাসুম আহমদ, আব্দুল মুমিন ও নুবেল আহমদ।
এদিকে সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য চার সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। পরিষদের সদস্যরা হলেন শাহান চৌধুরী, জগলুল খান, মোহাম্মদ নূরুল আলম ও জাহেদ মিয়া।
নতুন সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উজ-জামান এবং কোষাধ্যক্ষ মুখলিছ খান দীর্ঘদিন ধরে টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি কমিউনিটি ও কেয়ারারদের কল্যাণে কাজ করে আসছেন। তাঁদের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতা সংগঠনকে আরও শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আশা প্রকাশ করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ।
তাঁরা মনে করেন, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীল নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠা, তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ মিসবাহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উজ-জামান এবং উপস্থাপনায় সহযোগিতা করেন তামান্না মিয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সফর উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও কাউন্সিলর আহবাব হুসাইন, সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান, ব্যারিস্টার আতাউর রহমান, সলিসিটর কাহার চৌধুরী, সাবেক স্পিকার ও কাউন্সিলর খালেস উদ্দিন আহমদ, সাবেক কাউন্সিলর ফারুক মিয়া ও লিলু মিয়া তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের সেক্রেটারি সুফি সুহেল, জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারম্যান সাইয়েদ জিল্লুল হক এবং টিএইচসিএ সদস্য সাজু মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শাহান চৌধুরী ও জগলুল খান, সদস্য ফাতিমা বেগম, তুফায়েল আহমদ, রুমানা আজাদ, শাহ বদরুজ্জামান, আহমদ মিয়া, রুখসানা পারভিন, হেলাল আহমদ, রেদওয়ান হুসাইন, লিটন আহমদ, জাকির আহমদ, ফজলুর রহমান, লিমন আহমদ ও সাংবাদিক আহাদ চৌধুরী বাবু। এ ছাড়া বক্তব্য দেন পিপলস কেয়ারের পরিচালক মাহবুবুর রহমান, সাপোর্টিং ইন্ডিপেন্ডেন্ট কেয়ার লিমিটেডের কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, আপাসেনের রেজিস্টার্ড ম্যানেজার মুনিরা পারভিন এবং সংগঠনের কোষাধ্যক্ষ মুখলিছ খান।
অনুষ্ঠানে জিএমবি ট্রেড ইউনিয়নের উচ্চপর্যায়ের তিনজন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, অতিথি ও বিপুলসংখ্যক কেয়ারার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ পর্বে সংগঠনের সাবেক সভাপতি জাহিদ মিয়াকে তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। সাবেক কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহিদ আহমদ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন জাহিদ মিয়া।
বক্তারা তাঁদের বক্তব্যে কেয়ারারদের অধিকার, পেশাগত মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও বিস্তৃত করতে নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব কেয়ারারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.