মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। রায়ে আদালত তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া একই মামলায় অন্য দুই আসামির মধ্যে মুহিবুর রহমানকে ৭ বছর এবং জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধের জেরে সৎভাই ও তাদের স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে শাবানা বেগমকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.