প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৪৪ (বৃহস্পতিবার)
সিলেটে যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

প্রতিকী ছবি

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সরবরাহ বন্ধ রাখা হবে।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীমঙ্গলপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক, কদমতলী বাসস্ট্যান্ড, কালাপাড়া, বাবনা পয়েন্ট ও ভার্থখোলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রগতি সিএনজি পাম্প, শিববাড়ি, মোমিনখোলা এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হতে পারে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।