প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৬:৩৮ (বুধবার)
সিলেটে আবাসিক হোটেলে অভিযানে নারী-পুরুষসহ আটক ৫

সিলেট নগরীতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় নগরীর বন্দরবাজার এলাকার ‘সবুজ বিপনী’ আবাসিক হোটেলটি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার এলাকার সবুজ বিপনী আবাসিক হোটেলের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—গিয়াস উদ্দিন (৫০), সোনা মিয়া (৩২), কালাম মিয়া (২৩), সুজিনা খাতুন (২৭) ও তাহমিনা আক্তার নিপা (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে আটক পাঁচজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সবুজ বিপনী আবাসিক হোটেলটি সিলগালা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।