সিলেট নগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫৮ বোতল ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নগরীর লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি এলাকায় জনৈক সুজন মুদির বাড়িসংলগ্ন সড়কে অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১২ বোতল রয়্যাল স্ট্যাগ (ROYAL STAG) এবং ৪৬ বোতল আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গ্রেইন হুইস্কি (ICONIQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY) উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মোট পরিমাণ ৫৮ বোতল।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলি উপরপাড়ার বাসিন্দা দেবাশীষ গোয়ালা (২৬), আগুন লোহার (২৩) ও সন্তোষ লোহার (২৬)। দেবাশীষ গোয়ালা বিমল গোয়ালার ছেলে, আগুন লোহার শুকরা লোহারের ছেলে এবং সন্তোষ লোহার স্বপন লোহারের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ)/৪১ উপধারায় মামলা করা হয়েছে।
আটক তিনজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.