ছবি সংগৃহীত :
বিশ্ববাজারে তেলের দাম কমা ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত হওয়ায় আবারও বেড়েছে সোনার দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কমায় সোনার বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।
সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০.৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২০ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়। এর আগে শুক্রবার দাম কমে ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।
স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার কৌশলবিদ বব হ্যাবারকর্ন বলেন, তেলের দাম কমা ও কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে। ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বিশ্লেষকদের মতে, সুদের হার অপরিবর্তিত থাকলে সোনার বাজারে প্রভাব পড়তে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য ও মধ্যবর্তী নির্বাচনও সোনার দামের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
আইটি ল্যাব সলিউশন্স লি.