প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ ১১:১৫ (সোমবার)
সুনামগঞ্জের জামালগঞ্জে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে বদলি করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে তাকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.