প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৬:৫৬ (রবিবার)
বিশ্বজয়ী কোরআনের পাখিকে সংবর্ধনা দিচ্ছে সিলেট জেলা ও মহানগর যুবদল

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন হাফেজ এহতেশামুল হক হীরা। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যকে সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট-সংলগ্ন উৎসব রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ সুধীজনদের উপস্থিতি কামনা করা হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর। এ ছাড়া সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার এ তথ্য নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে হাফেজ এহতেশামুল হক হীরা দেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন, তার স্বীকৃতি দিতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।