প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১২:০৩ (রবিবার)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ গ্রেফতার

ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোর শহরের পুরাতন কসবা এলাকার আজিজ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে সংগঠিত করার অভিযোগ রয়েছে।
 
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

শনিবার রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।