সড়ক দূর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুনিরা আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীর ছিলেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, মুনিরা আক্তার দিনাজপুরের নিজ বাসা থেকে সিলেটে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মুনিরা আক্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু-বান্ধব, শিক্ষক-কর্মকর্তারা শোক জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.