সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিষয়টি আমি ক্লিয়ার না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।”
বিদেশের বিভিন্ন দেশের কারাগারে থাকা বাংলাদেশিদের বিষয়ে মন্ত্রী বলেন, প্রবাসে নানা কারণে কারাবন্দি বাংলাদেশিদের সহায়তায় সরকার কাজ করছে। তবে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানা কারণে অনেক বাংলাদেশি কারাগারে রয়েছেন। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা তাঁর জানা নেই। কারাবন্দিদের অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি টিম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় প্রবাসে থাকা বাংলাদেশিদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং একে অপরকে কাউন্সেলিং করারও আহ্বান জানান মন্ত্রী।
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
প্রসঙ্গত, মসজিদ এলাকায় চুমু খাওয়ার অভিযোগে সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানের আওতায় বিচারকের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে উচ্চতর বিচারিক কর্তৃপক্ষও ওই রায় বহাল রাখে।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই দুই বাংলাদেশির পক্ষে আইনজীবী নিয়োগ করা হয়েছিল কি না, তাঁরা আপিলের সুযোগ পেয়েছিলেন কি না কিংবা কনস্যুলার সহায়তা চেয়েছিলেন কি না—এসব বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা সনদের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী, বিদেশে কোনো দেশের নাগরিক গ্রেফতার হলে তাঁর অনুরোধে আটককারী দেশকে সংশ্লিষ্ট দেশের কনস্যুলেটকে অবিলম্বে অবহিত করতে হয় এবং কনস্যুলার সহায়তা পাওয়ার সুযোগ দিতে হয়।
এ ঘটনায় ওই দুই বাংলাদেশির গ্রেফতার ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশি কনস্যুলেটকে অবহিত করা হয়েছিল কি না এবং তাঁদের কনস্যুলার সহায়তা নিশ্চিত করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প
আইটি ল্যাব সলিউশন্স লি.