সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) রাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার আলী হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলার হাড়িকান্দি এলাকার সাবু মিয়ার ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.