ছবি সংগৃহীত :
ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে মোট ৬ যাত্রী ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মো. শামীম রেজা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.