সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৩৫ পিস ইয়াবা, ১০০ ক্যারেট এবং ১ হাজার ২৩২ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৩৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৪৭টি যানবাহন আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং নিরাপদ নগরী গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.