প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬ ১৮:০৭ (শুক্রবার)
মৌলভীবাজারে অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে স্থানীয় শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় দেওয়ালের ওপর সাপটি দেখতে পান।

স্থানীয়রা জানান, অজগরটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) বসু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। 

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নজমুল ইসলাম বলেন, সাপটি নিরাপদ জায়গায় অবমুক্ত করা হবে।