ছবি: সংগৃহীত
খুলনার দাকোপে পৌছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ১০টা ২৯ মিনিটে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেছে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।
এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী।
নলিয়ান থেকে লঞ্চঘাট দিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির কর্মসূচি রয়েছে।
এসময় খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা ও বাগেরহাটের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন তিনি।
এরপর বিকাল ২টা ৪৫ মিনিটে মোংলা বন্দরের জেটি পরিদর্শনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৩টায় জেটিতে পৌঁছে সেটি পরিদর্শন করবেন। এরপর বিকাল সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকাল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফর শেষে বিকাল ৪টায় হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৫টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগম ঘিরে নির নিশ্চছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে যেসব এলাকায় প্রধানমন্ত্রী পরিদর্শন করবেন সেসব এলাকায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পিজিআর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা, এসআরবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.