সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাদ মাগরিব তিনি ডৌবাড়ী ইউনিয়নের কামাঈদ রাধাকৃষ্ণ মন্দির ও কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজা উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিটি পূজামণ্ডপে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক আব্দুল মালিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কবি ও গীতিকার শিবেন দাস, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন, রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমূল্য কুমার দাস (শামন) ও সাধারণ সম্পাদক হরেশ চন্দ্র দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃপাসিন্ধু চক্রবর্তী বিমল ও সাধারণ সম্পাদক জগদীশ দাস, ইউপি সদস্য নাজিম উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, বিএনপি নেতা জহির উদ্দিন, ছাত্রদল নেতা ইকবাল আহমদ ও শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা লিমন আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইটি ল্যাব সলিউশন্স লি.