সুনামগঞ্জ জেলায় ৪৪৪টি মণ্ডপে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রামকৃষ্ণ আশ্রম, কেন্দ্রীয় দুর্গা বাড়ি, নতুনপাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নির্বিঘ্নে পূজামণ্ডপ পূজা উদযাপন করার আহ্বান জানিয়ে সিলেট ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রত্যেক মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। পূজায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। সবাই আনন্দের সাথে বছরের সবচেয়ে বড় পূজা উদযাপন করেন।
বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও সিসি ক্যামেরাও আছে।
এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.