প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬ ১৪:৫২ (বৃহস্পতিবার)
সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবউদ্দিন ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাহাবউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে একজনকে  কুপানো হয়েছে বলে জানতে পেরেছি।  ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।