সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সহ মো. আমিনুল হক (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে নাভানা সিএনজি পাম্পের সামনে পরিচালিত চেকপোস্টে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের জাফলং থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫২৭৩) চেকপোস্টে পৌঁছালে চালককে বাস থামানোর সংকেত দেওয়া হয়। বাসটি রাস্তার পাশে থামানোর পর যাত্রীবেশে থাকা মো. আমিনুল হককে ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক করেন মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটক আমিনুল হক সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফোরকান মিয়া এবং মাতার নাম এজনেহার বেগম।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.