প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৩:৫৯ (মঙ্গলবার)
হবিগঞ্জের ‘আতঙ্ক’ ১৪টি মামলার আসামি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে মোহাম্মদ সাইফুদ্দিন সবুজ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এলাকায় ‘আতঙ্ক’ হিসেবে পরিচিত বলে জানা গেছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ মোট ১৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির একদল সদস্য অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে একটি সিআর (CR) সাজা পরোয়ানাসহ মোট ১৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।