প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬ ১৩:৫৭ (সোমবার)
বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন লাতু বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালিত হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।