প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৯:৪৬ (রবিবার)
গোয়াইনঘাটে দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও রতন কুমার অধিকারী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের লুনী সুব্রত শর্মার বাড়িতে অবস্থিত দুর্গামন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, দুর্গাপূজার প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

স্থানীয়ভাবে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে প্রশাসনের এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপনে এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।