প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ ১৯:২৬ (রবিবার)
সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছবি: সংগৃহীত

সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি নগরের ধোপাদিঘীরপাড় এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সিলেট জেলা ছাত্রদলের আব্দুল কুদ্দুস রায়হানের পরিচালনায় কর্মসূচিতে সিলেট মহানগর ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান খান আকাশ, সদস্য জুনেদ আহমদ, রাসেল আহমদ, জাহিদ হাসান, আব্দুল হান্নান গাজী, আব্দুল ওয়াদুদ, রুবেল আহমদ, কয়েছ আহমেদ, রিয়াজ আহমদ, জাহাঙ্গীর হোসেন, রায়হান হাসান, রবিউল হুসাইন, কায়ছার আলম, মাহমুদ আলীসহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তা রাজপথে থেকে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।