ছবি সংগৃহীত :
স্থানীয় সরকার বিভাগ সরকারের সকল প্রকার নির্মাণ, সেবা ও পণ্য ক্রয়ের দরপত্র এবং ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন দরসূচি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।তবে জাতীয় বা রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর অধীনে বিধিমালা প্রণয়ন এবং নতুন দরসূচি প্রকাশ না হওয়া পর্যন্ত কাজ, সেবা ও পণ্য সংক্রান্ত সকল দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।
চিঠিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব দরপত্র ও প্রকিউরমেন্ট কার্যক্রম বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.