সিলেটে অ্যাম্বুলেন্সসহ তিন গাড়ির সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট অভিমুখী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও মাইক্রোবাস হাইয়েস (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) এবং শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
নিহতরা হলেন- চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের বাসিন্দা মাইক্রোবাসের যাত্রী সুহেল আহমদ(৪৭) এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খায়রুল ইসলামকে (৪৭)। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরও ৫ জন আহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি গাড়ি জব্দ করা হয়েছে। \
তিনি বলেন, দ্রুত গড়ির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.