ছবি সংগৃহীত :
শিগগিরই সামনে আসতে যাচ্ছে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে নরওয়ের নোবেল কমিটি। খবর রয়টার্সের
মূলত, শান্তিতে নোবেল জয়ী ব্যক্তিদের ব্যাপক আকারের প্রভাব থাকে বিশ্ব রাজনীতিতে। আর স্বাভাবিকভাবেই এ কারণে এই পুরষ্কার বিজয়ীদের নিয়ে অনেক আগ্রহ থাকে মানুষের।
তবে, কার হাতে নোবেল উঠছে, সে ব্যাপারে সময়ের আগে স্পষ্ট করে কিছু বলা যায় না। নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন সম্ভাব্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের নথি প্রস্তুত করেন এবং আলোচনায় অংশ নেন। তিনি জানিয়েছেন, বিজয়ী নির্বাচন করতে আন্তর্জাতিক ব্যবস্থায় ঘটে যাওয়া বিভিন্ন পরিবর্তনের দিকে গভীরভাবে নজর রাখছেন তারা।
নতুন বিশ্বব্যবস্থা কেমন হওয়া উচিত, তা নিয়ে কাজ করা কাউকে কমিটি কোনো এক পর্যায়ে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে কি না; এমন প্রশ্নে হার্পভিকেন বলেন, অবশ্যই, এটা স্পষ্ট আমরা এখন যে পরিবর্তনশীল সময় পার করছি, তার মধ্যে যারা নতুন প্রতিষ্ঠান, নতুন উদ্যোগ এবং কাজের নতুন পথ তৈরি করতে সক্ষম হচ্ছেন, তা আলফ্রেড নোবেল তার উইলে যেসব মূল উদ্দেশ্য নির্ধারণ করে গেছেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ, শেষ পর্যন্ত এটিই তো কমিটির কাজের মূল মাপকাঠি। ফলে এটি অবশ্যই এমন একটি বিষয় হবে; যা কমিটি খোঁজার চেষ্টা করবে।
নোবেল কমিটির সেক্রেটারি হার্পভিকেন আরও বলেন, বিশ্বজুড়ে যে তোলপাড় চলছে, তার অর্থ এই নয় যে প্রার্থীর অভাব রয়েছে কিংবা শান্তি পুরস্কার তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। পুরস্কার নিয়ে আমি চিন্তিত নই। তবে, বিশ্ব কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমি চিন্তিত।
আইটি ল্যাব সলিউশন্স লি.