প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৭:৫৮ (বৃহস্পতিবার)
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

সদ্য বিগত সেপ্টেম্বরে ১৪৮ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর অক্টোবরে এসে যেন আরও ভয়ংকর হয়ে উঠেছে ডেঙ্গু। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। এ নিয়ে গত তিনদিনে (৭২ ঘণ্টা) ২৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া, খুলনা বিভাগে ৩৭৬ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬ জন, ময়মনসিংহে ১১০, রংপুরে ৩৮ জন এবং রাজশাহী ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।


এদিকে গতকালই মঙ্গলবার একদিনে চলতি বছরের সর্বোচ্চ মৃত্যু দেখা গেছে ডেঙ্গুতে। এদিন ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে এডিস মশাবাহিত রোগটি। তার আগের দিনও ৯ জনের প্রাণ গেছে এই ডেঙ্গুতে। এ নিয়ে চলতি মাসের প্রথম ছয়দিনেই ৪৪ জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে।

‘এক মাসের মধ্যে ৩৫ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে’ 

সব মিলিয়ে নিয়ে চলতি বছর মোট ২৮৯ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছে ১৪৮ জন। এছাড়া, অক্টোবরের প্রথম ছয় দিনে ৪৪ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ২১৬ জন।