প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১৫:৩০ (বৃহস্পতিবার)
স্ত্রী ও সন্তানদের মধ্যে মৃতের সম্পত্তি বণ্টনের বিধান কী

ছবি সংগৃহীত :

কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কীভাবে তার স্ত্রী, সন্তান কিংবা ওয়ারিশদের মধ্যে ভাগ হবে এ বিষয়ে অনেকেই সন্দিহান থাকেন। অনেকসময় সঠিক তথ্যের অভাবে অনেকেই তার প্রাপ্য হক থেকে বঞ্চিত হন। তাই এ সম্পর্কে সঠিক ধারণা থাকা আবশ্যক।

ধরা যাক কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুকালে একজন স্ত্রী, ৬ জন পুত্র ও ৩ জন কন্যা রেখে গেছেন এবং অন্য কোনো ওয়ারিশও নেই। তাহলে শরিয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী তার রেখে যাওয়া সম্পত্তি কীভাবে বণ্টন করতে হবে জেনে নেওয়া যাক।

সম্পত্তি বণ্টনের আগে প্রথমে মরহুমের কাফন-দাফনের স্বাভাবিক ও যুক্তিসংগত খরচ পরিশোধ করতে হবে—যদি তা অন্য কেউ স্বেচ্ছায় বহন না করে থাকেন। এরপর তার কোনো ঋণ বা দেনা থাকলে, যেমন বকেয়া দেনমোহর বা অন্যের কাছ থেকে নেওয়া ঋণ, তা পরিশোধ করতে হবে। এরপর বৈধ কোনো ওসিয়ত থাকলে, ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ থেকে তা কার্যকর করা যাবে।

এসব খরচ ও দায়-দেনা পরিশোধের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে, সেটিই উত্তরাধিকারীদের মধ্যে বণ্টনযোগ্য সম্পদ।

শরিয়তি বিধান অনুযায়ী, সন্তানদের উপস্থিতিতে স্ত্রী তার নির্ধারিত ১/৮ অংশ পাবেন। এরপর অবশিষ্ট ৭/৮ অংশ ৬ পুত্র ও ৩ কন্যার মধ্যে বণ্টন হবে। এ ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুযায়ী একজন পুত্রের অংশ হবে দুই কন্যার অংশের সমান।

ফারায়েজের হিসাব সহজ করার জন্য সম্পূর্ণ সম্পত্তিকে ১২০টি সমান অংশে ভাগ করে নির্ধারিত অনুপাতে প্রত্যেক ওয়ারিশের অংশ বুঝিয়ে দিতে হবে।

১২০ ভাগের মধ্যে ওয়ারিশগণ কে কত অংশ পাবেন, তা নিচে দেওয়া হলো: