প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ১০:১৩ (বৃহস্পতিবার)
হবিগঞ্জে ছেলের হাতে বাবা খু'ন

ছবি সংগৃহীত :

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত ছেলের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের আন্দাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নিহত সাহাব উদ্দিনের বয়স ৬০ বছর। তিনি ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
পুলিশের ভাষ্য, ইয়াফিন নেশাগ্রস্ত।

নেশার টাকা নিয়ে প্রায়ই বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হতো। মঙ্গলবার দুপুরেও নেশাগ্রস্ত অবস্থায় বাবার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে বটি দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, নেশার টাকার জন্যই তিনি বাবাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।