প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৮:২৮ (বুধবার)
হবিগঞ্জে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার 

হবিগঞ্জের চুনারুঘাট পাইকপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি (২০২১-২২) ছাদেক তালুকদার সুমনকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করেছি।