প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ১৭:৩২ (বুধবার)
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নামে শেরপুরের এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।
 
সাইফুল শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা ফল কাটার ধারালো সরঞ্জামের আঘাতে তার গলায় গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা, তাকে শেষবারের মতো একবার দেখার আকুতি জানাচ্ছেন। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দাফনের আয়োজন করতে সরকার ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।

প্রবাসে নিহত সাইফুল ইসলামের এই আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।