হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত সাতটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার (৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম ও রেজভীয়া জামে মসজিদের সামনের ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার হাসিলকান্দি মাস্টারপাড়ার (বর্তমানে শায়েস্তাগঞ্জের দক্ষিণ লেঞ্জাপাড়ায় বসবাসরত) মো. আবুল হাসেমের ছেলে মো. খায়রুল হাসান পলাশ (৩৫), হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মৃত সুধাংশু মল্লিকের ছেলে সুভাষ চন্দ্র মল্লিক (২৬), নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের দানিসুল্লাহর ছেলে কামরুল ইসলাম (৪১), শায়েস্তাগঞ্জ পৌরসভার দাওদনগর বাজার এলাকার মৃত গোপাল রবিদাসের ছেলে রনি রবিদাস (২৩), নিজগাঁও গ্রামের মো. আবদুল শহীদের ছেলে মো. শাহ আলম (২৮), চরনূর আহমেদ গ্রামের মৃত শেখর মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (২৬) এবং নবীগঞ্জের পিরিজপুর গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (২৩)।
এসআরবি জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই সাত যুবক পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি।
তারা কমিশনের বিনিময়ে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষকে জুয়ায় উৎসাহিত করতেন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যবহৃত প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে—777 Jaya, BD89, 77KK, WINBD.VIP, BDBAJEE, CV66, 77BD, 8777bet, A880.COM, R77 ও XE66.COM।
অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত সাতটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে আটক ব্যক্তিদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.