ছবি: সংগৃহীত
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিশ্বনাথ ও ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে একই গ্রামের একটি সড়কের চলমান পাকাকরণ কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য।
এ সময় স্থানীয় বাসিন্দারা গ্রামের অন্যান্য রাস্তাগুলোও পাকাকরণের আওতায় আনার দাবি জানালে এমপি লুনা বলেন, দীর্ঘদিন ধরে যেসব রাস্তা সংস্কার ও পাকাকরণের অপেক্ষায় রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। বিশ্বনাথ ও ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না। সবকটি রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনা হবে।”
সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্টদের যথাযথ নজরদারির আহ্বান জানান। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, বিএনপি নেতা সুরমান খান, কয়েছ শিকদার, আসাদুজ্জামান আসাদ ও আজমল খান।
এছাড়া যুবদল নেতা নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, ছাত্রদল নেতা জাকির হোসেন ইমন ও আব্দুল কাইয়ুমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রীধরপুর গ্রামের বিপুলসংখ্যক মুরব্বি, যুবক ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.