প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ১৭:৪০ (শনিবার)
সিলেটে  অভিযানে ৪৬ জন গ্রেফতার 

প্রতিকী ছবি

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৬ আসামিকে গ্রেফতার  করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ সময় ৪১ পিস ইয়াবা এবং ভারতীয় বিভিন্ন প্রসাধনী উদ্ধার করা হয়েছে।

 

 

এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসএমপির একাধিক ইউনিট এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ৪৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানার আসামি, মাদক কারবারি, ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে ভারতীয় ফেসওয়াশ, সিরাম ও ক্রিমের পাশাপাশি ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৪টি  যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৫২টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।