ছবি সংগৃহীত :
গাজীপুরের টঙ্গীতে ১৫ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ শ্রাবন্তী আক্তার (২০) নামের এক তরুণীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১টা থেকে আড়াইটার মধ্যে টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর মদিনাপাড়া এলাকার শাহানারা মঞ্জিলে এই অভিযান চালানো হয়। আটক শ্রাবন্তী আক্তার নরসিংদীর মাধবদী থানার চর দিঘলদি এলাকার মো. মতিনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর পূর্ব আরিচপুরের ওই বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে শ্রাবন্তী আক্তারের দেহ ও তাঁর দখলীয় ঘর তল্লাশি করে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো. এমদাদ হোসেন জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে থানা হেফাজতের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.