প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ১৪:১০ (শনিবার)
সিলেট সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালানি মালামাল  জব্দ

সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন পণ্যসহ প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)

 

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত চোরাচালানের পণ্যের আনুমানিক সিজারমূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।