ছবি: সংগৃহীত
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপপর্বে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো দলগুলোর সঙ্গে একই গ্রুপে পড়েছে টাইগাররা। ষষ্ঠ দলটি আসবে বিশ্বকাপের প্রথম ধাপের সুপার সিরিজ থেকে।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) ২০২৭ বিশ্বকাপের সূচি ও গ্রুপিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে আসরটি। টুর্নামেন্ট শুরু হবে ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর।
এবারের বিশ্বকাপের ফরম্যাটেও থাকছে পরিবর্তন। ১৪ দলের আসরটি শুরু হবে তিন দলের Super Series দিয়ে। র্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বরে থাকা তিন দল সেখানে একে অপরের বিপক্ষে খেলবে। সেরা দলটি উঠবে মূল গ্রুপপর্বে।
এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে হবে ৩০ ম্যাচের প্রথম গ্রুপপর্ব। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সেরা দল উঠবে সুপার-৭ এ।
সুপার ৭-এ সাতটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। প্রথম দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় ও তৃতীয় দল মুখোমুখি হবে অন্য সেমিফাইনালে।
বাংলাদেশের জন্য গ্রুপপর্বের প্রতিটি ম্যাচ তাই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দলের পাশাপাশি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষেও লড়তে হবে টাইগারদের।
বিশ্বকাপের ১৪ দলের মধ্যে ১০টি দল সরাসরি জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল আসবে বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে।
সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপে থাকছে ৫৭টি ম্যাচ। তিন দেশের ১২টি ভেন্যুতে হবে পুরো টুর্নামেন্ট।
আইটি ল্যাব সলিউশন্স লি.