ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ধানমন্ডির ৪/এ সড়কের একটি বাসার ঘটনা এটি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগ করা হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে। অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আইটি ল্যাব সলিউশন্স লি.