ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিমতলা এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে নিমতলা এলাকার রেললাইনের পাশে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, নিহত নারীর বাম পা কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে চলাচলের সময় ট্রেনের ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন।
ঢাকা রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ওই নারী সকালে লাঠিতে ভর করে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.