ছবি: সংগৃহীত
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদনের ফলাফল প্রকাশিত হবে আজ ১ অক্টোবর, রাত ৮টায়।
এর আগে ২৭ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ২৮ সেপ্টেম্বর রাত ৮টায়।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে) নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়।
ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।
নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) তে নির্দেশিকা অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।
দ্বিতীয় ধাপে যে সব শিক্ষার্থীর আবেদন
যে সফল শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি; যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি; যে সব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় কলেজে ভর্তি হতে পারেনি তারা আবেদন করে।
ঢাকা শিক্ষা বোর্ড জানায়, যে সব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি দ্বিতীয় ধাপে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র তাদের অনলাইন আবেদন ফি (২২০/-) জমা দিতে হবে না। এ ধরনের শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন/এডিট সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপে আবেদনের সময় কোটা নির্ধারণের ক্ষেত্রে কোটার যোগ্যতা বুঝে আবেদন করা এবং ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অনুরোধ করা যাচ্ছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি চলে।
আইটি ল্যাব সলিউশন্স লি.