প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯ (বৃহস্পতিবার)
লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ছবি সংগৃহীত :

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. সাদেক আলী (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

 

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাদেক আলী উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা তাজ এন্টারপ্রাইজের লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে কুষ্টিয়ার চৌরহাস মোড়ের উদ্দেশে রওনা দেয়।

পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সকাল ৬টা ৪০ মিনিটে লালপুর উপজেলার উধনপাড়া হাজির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে থাকা পথচারী সাদেক আলীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে