প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪২ (শুক্রবার)
সিলেটে অভিযানে ৩৩ জন গ্রেফতার

প্রতিকী ছবি

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩ জনকে  গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়,রোববার( ২৭ সেপ্টেম্বর)রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী  গ্রেফতারযোগ্য ব্যক্তিসহ মোট ৩৩ জনকে  গ্রেফতার করা হয়।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে মোট ১২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫১টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।