হুমায়রা ইসলাম এবং আকতার হোসেন মুন্না
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন 'জিডিএন সাস্ট'- এর ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হুমায়রা ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আকতার হোসেন মুন্না দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির ঘোষণা করা হয়। বিগত ৯ম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির এবং ১০ম কার্যনির্বাহী কমিঠির সভাপতি শিবলী সাদিক সজীব এবং সাধারণ সম্পাদক ফাতিহা চৌধুরী রাত্রির উপস্থিতিতে এই কমিটি গঠিত ও ঘোষিত হয়।
নতুন কমিটির অন্যান্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস সোনালী , সহ-সভাপতি (কমিউনিকেশন) সাবরিনা ফেরদৌস উপমা, সহ- সভাপতি ( স্কিল ডেভেলপমেন্ট) সাবেরা মাহমুদা তাসফিয়া, সহ- সভাপতি (প্রোগ্রাম) মোহাম্মদ আলী সুমন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল সিয়াম, যুগ্ম সম্পাদক সুলতাম মাহমুদ শিমুল এবং সুরাইয়া সিমা, কোষাধ্যক্ষ জয়া রয়, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা রাতিন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান, ইয়াসির জীম এবং শাহাদাত হোসেন নাবিল, দপ্তর সম্পাদক মোস্তাফা ফাইয়াজ রাইদা, সহ-দপ্তর সম্পাদক মারিয়া কিবতিয়া নিহা এবং ফাহিম কবির আদনান, দক্ষতা উন্নয়ন সম্পাদক উম্মে হাবিবা নদী, সহ-দক্ষতা উন্নয়ন সম্পাদক নাইম ফারুকী, মিনহাজ উদ্দিন সাজিদ এবং সাদিয়া আকতার তারিন, আইটি ও ডিজাইন সম্পাদক আশিকুর রহমান, সহ-আইটি ও ডিজাইন সম্পাদক রনি কুমার দাস এবং মুনতাসির তন্ময়।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইবতাসেমুর রহমান, রায়হান মোস্তফা হামিম, শাখওয়াত হোসেন, আরিফ মাহমুদ, অর্ফা মজুমদার, জয় শাহা, আনান্তা ইনলাম, খন্দকার শাহরিয়ার রহমান, ইমতিয়াজ হক, মিফতাহুল জান্নাত মায়া, রায়ান তানসিফ, শাহরিয়ার জাহান, আদিব শাহরিয়ার, হাসিবুজ্জামান কাব্য, সায়রা সাবহাত, তুর্ণা আশরাফ, জায়মা মুশতারি, জান্নাতুল ফেরদৌস, মিফতাহুল হোসেন, সুলতান আবেদীন, ভূবেনেশ্বর রাজ সমুদ্র, সিফাতুর রহমান, অরিন্দম শিকদার, আমিনুল হক্, নাইম হাওলাদার, আহনাফ জারিফ, শায়িকুল হাবিব এবং তাসনিম আহসান ইলমা।
আইটি ল্যাব সলিউশন্স লি.