সভাপতি-সাধারণ সম্পাদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের অন্যতম নাট্যসংগঠন 'দিক থিয়েটার'এর ২১তম কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয়েছে। পর্ষদের সভাপতি কল্যাণ পাল (বাংলা বিভাগ, ২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং সাধারণ সম্পাদক সৌধ রায় তীর্থ (লোকপ্রশাসন বিভাগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষ) মনোনীত হয়েছেন।
পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আশরাফুল ইসলাম শাকিব ও এহসানুল হক আসিফ, সহ-সাধারণ সম্পাদক গৌরব দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. রুবায়েত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. নাদিয়া আক্তার, কোষাধ্যক্ষ মৌমিতা মজুমদার, সহ-কোষাধ্যক্ষ শাবরিনা শারমিন, দপ্তর সম্পাদক রুবাইয়া হক হৃদিকা, প্রচার সম্পাদক রচিতা গোস্বামী, সহ-প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক দিগন্ত পাল, লিয়াজোঁ সম্পাদক আফিয়া জাহিন ও অনুষ্ঠান সংগঠক মো. আল শাহারিয়া শিশির। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শাওন আকন্দ, লিমন মিয়া, মোহিত দাস, দেবাঞ্জলী সেন ও সাবিত আহনাফ।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের ১০৩ নং কক্ষে সাধারণ সভায় শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পর্ষদ দায়িত্ব গ্রহণ করে।
আইটি ল্যাব সলিউশন্স লি.