প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩১ (সোমবার)
গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ, আটক যুবক 

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়ি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মো. হারুন সিকদার (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ সাকিনস্থ দিঘীরপাড় জালাল মুহরীর বাড়ির সামনে ইটসলিং রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি পিকআপ গাড়িসহ বিভিন্ন ব্র্যান্ডের ২১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. হারুন সিকদারকে আটক করা হয়। 

তিনি গোয়াইনঘাট থানার ইসলামপুর গ্রামের মৃত মো. সিরাজ ছেলে।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়াইনঘাট থানার মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।