সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় পাখি তাড়ানোর জন্য নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন তিনি। গুলিটি গিয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে লাগে। পরে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পরিচ্ছন্নতাকর্মীর গায়ে গুলি লাগার ঘটনাটি কোনোভাবেই ইচ্ছাকৃত ছিল না। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। আহত পরিচ্ছন্নতাকর্মীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সে সম্পূর্ণভাবে আশঙ্কা মুক্ত আছে। তার আঘাত তেমন গুরুতর নয় বলে আমরা জানতে পেরেছি।
আইটি ল্যাব সলিউশন্স লি.